প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২২ (মঙ্গলবার)
কাজলশাহ বাঁধন হোটেল থেকে ৬ জন নারী পুরুষ আটক

ছবি: সংগৃহীত

সিলেট নগরের কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে কোতোয়ালি মডেল থানাধীন কাজলশাহ এলাকার বাধন আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-জমির উদ্দিন (৪৭), মহসিন মিয়া (৩০), ইমেদ মিয়া (২৭), মো. কামাল (২২), রুমা বেগম (২৫) ও সিমা বেগম (২০)।

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।