ছবি: সংগৃহীত
সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও বাংলা ট্রিবিউনের সাবেক সিলেট বিভাগীয় প্রতিনিধি সাংবাদিক তুহিনুল হক তুহিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিতু আহমদ স্বাক্ষরিত এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনের সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক কবির আহমদ।
এ ছাড়া শোক প্রকাশ করেছেন সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সহ-সভাপতি মো. আবু হানিফা, যুগ্ম সাধারণ সম্পাদক জুবেল আহমেদ, কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান কাওছার, ক্রীড়া সম্পাদক শামসুজ্জামান ফরহাদ, পাঠাগার সম্পাদক রায়হান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক মো. নূরুল ইসলাম রাফি এবং কার্যনির্বাহী সদস্য জুবেল আহমদ সেকেল, মো. আনোয়ার হোসেন, আব্দুল মতিন, আব্দুল কালাম আজাদ, উজ্জ্বল দাশ ও উজ্জ্বল ধর।
উল্লেখ্য, সাংবাদিক তুহিনুল হক তুহিন মঙ্গলবার ভোর ৪টার দিকে সিলেট নগরের সাদাপাড়ার আল-আমিন আবাসিক এলাকার এ ব্লকের ১৮ নম্বর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই বাসার প্রয়াত নুরুল হকের ছেলে। তাদের পৈতৃক বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি কয়েক বছর ধরে কিডনি ও হৃদরোগে ভুগছিলেন।