ছবি: সংগৃহীত
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ২শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহণ কাজে সংযুক্ত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিয়ানীবাজার থানাধীন কাকরদিয়া সাকিনস্থ জনৈক আব্দুস সালাম এর বাড়ীর সামনের পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস), সিলেট ও অতিরিক্ত পুলিশ সুপার, জকিগঞ্জ সার্কেল সামুয়েল সাংমার নিবিড় তদারকিতে এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) অনিক বড়ুয়া, এএসআই (নিরস্ত্র) কাজী মুমিন হোসেন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ভূলারগুল গ্রামের মৃত তাহির আলীর ছেলে জামাল মিয়া (৪৭)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতার জামাল মিয়া বিয়ানীবাজার পৌর শহরের খাসাড়িপাড়া এলাকার অস্থায়ী বাসিন্দা।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানার একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
তিনি জানান, বর্ণিত আসামীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।