প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৩৮ (বুধবার)
চার জেলায় নতুন ডিসি

দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া কয়েকজন বিদ্যমান ডিসিকে অন্য মন্ত্রণালয়ে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদকে টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী এবং চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক করা হয়েছে।

অন্যদিকে, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, পদোন্নতির পর প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে এসব নিয়োগ ও বদলি কার্যকর করা হয়েছে।