প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬ ০০:৫৯ (শুক্রবার)
সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহ সভাপতি গ্রে/প্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি ইউনিয়ন থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার ১০ নম্বর মিরাশি ইউনিয়নের ফরাজার এলাকার বাসিন্দা তারেক আহমদ মামুন। তিনি চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশি ইউনিয়নে ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

পুলিশ জানায়, ৩০ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, তারেক আহমদ মামুনকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।