প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৬ ০১:০৫ (শুক্রবার)
বাবা-মাকে মাদ/কা/সক্ত ছেলের মা/রধ/র: যা করলেন আদালত

হবিগঞ্জের মাধবপুরে বাবা-মাকে মারধরের অভিযোগে এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবিপুর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৈত্রী রায়।

দণ্ডপ্রাপ্ত যুবক দেবিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফাহিম (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম মাদক সেবনের কারণে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করতেন। একপর্যায়ে তার আচরণ সহিংস হয়ে ওঠে এবং নেশাগ্রস্ত অবস্থায় বাবা-মাকে মারধর করতেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তের বাবা আব্দুল হাই বলেন, ছেলেকে নিয়ে অনেক আশা ছিল। কিন্তু মাদকের কারণে তার আচরণ বদলে যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তিনি চান, তার ছেলে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৈত্রী রায় জানান, মাদক সেবন ও পারিবারিক সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।