প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৬ ১৭:৩৬ (রবিবার)
সিলেটে ছাত্রদলের মিছিল: আ‘লীগকে নিয়ে যা বললেন নেতারা

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, হামলা, ভাঙচুর ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নগরীর জেলরোড ইউনিট ছাত্রদলের নেতা-কর্মীরা।

শনিবার বিকেলে নগরীর জেলরোড এলাকা থেকে মিছিলটি শুরু হয়। জেলরোড ইউনিট ছাত্রদল নেতা আহমেদুল হক রাহাত, জাওয়াদ চৌধুরী, মাজেদ আহমেদ প্রভাত এবং নাঈম আহমেদের যৌথ নেতৃত্বে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাহী ঈদগাহ পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে ছাত্রদলের নেতা-কর্মীরা আওয়ামী লীগের কথিত সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “আওয়ামী লীগ ও তার দোসররা চক্রান্ত করে দেশে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।”

যেকোনো ধরনের সহিংসতা ও অপতৎপরতা রুখে দিতে রাজপথে ছাত্রদলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।