প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৬ ১৪:০১ (সোমবার)
সিলেটে প্রবাসীদের সমস্যা সমাধানে হচ্ছে কমিটি: মন্ত্রী আরিফুল হক

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নিরাপদ অভিবাসন ও প্রবাসীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার জেলা পর্যায়ে অভিবাসন সমন্বয় কমিটি গঠন করে কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, এ কর্মসূচির আওতায় সিলেট বিভাগের চার জেলাসহ প্রবাসী অধ্যুষিত সব জেলায় জেলা প্রশাসনের অধীনে এ কমিটি থাকবে। কমিটি নিয়মিত বৈঠকের মাধ্যমে প্রবাসী কল্যাণসংক্রান্ত সরকারি-বেসরকারি কার্যক্রমের মধ্যে সমন্বয়, প্রবাসীদের সমস্যা সমাধান, সচেতনতা বৃদ্ধি ও পুনর্বাসনে ভূমিকা জোরদার করবে।

শনিবার (৩ অক্টোবর) রাতে সিলেট মহানগরের দরগা গেট এলাকার একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘এনআরবি বিজনেস নেটওয়ার্ক’ আয়োজিত ‘বিজনেস, নেটওয়ার্কিং ও কানেকশনস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি রোববার সিলেট জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন বলেও উল্লেখ করেন। মৌলভীবাজারের জেলা প্রশাসককে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য প্রবাসী অধ্যুষিত জেলাগুলোতেও এ কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, বর্তমান সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে, যা অতীতে দেখা যায়নি। প্রবাসীদের জন্য বিশেষ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এছাড়া সিলেটে প্রবাসীদের জন্য পৃথক হাসপাতাল স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি।

ইউকে এনআরবি সোসাইটির পরিচালক এম আহমদ জুনেদের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক ওয়েস খসরু ও সিলেট বেতারের ঘোষক রুহেনা সুলতানার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট ওয়াসা চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ অন্যরা।

আলোচনা সভাটি প্রবাসী ও দেশের ব্যবসায়ীদের মিলনমেলায় পরিণত হয়। বক্তারা প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বৃদ্ধি, ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন এবং নতুন সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
জেলা পর্যায়ে অভিবাসন সমন্বয় কমিটি গঠন: প্রবাসীবান্ধব পরিবেশে জোর