প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৬ ২০:১১ (মঙ্গলবার)
সাইবার নিরাপত্তায় তরুণদের দক্ষ করছেন খালেদ

আবদুল সুবহান খালেদ।

সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন হয়রানি, ভুয়া অ্যাকাউন্ট, পেজ হারানোসহ বিভিন্ন সাইবার সমস্যাও বাড়ছে। এসব সমস্যা মোকাবিলায় সহযোগিতার পাশাপাশি তরুণদের ডিজিটাল দক্ষতা উন্নয়নে কাজ করছেন তরুণ সাইবার এক্সপার্ট আবদুল সুবহান খালেদ।

সাইবার ও সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করার পাশাপাশি নতুনদের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মের বিভিন্ন কাজের প্রক্রিয়া, নিয়মনীতি এবং সমস্যা সমাধানের পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া হয়।

আবদুল সুবহান খালেদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া অনেকেই বর্তমানে নিজস্বভাবে কাজ করছেন। কেউ কেউ আবার তার সঙ্গে যুক্ত বিভিন্ন টিমে দায়িত্ব পালন করছেন। এসব টিম অনলাইন হয়রানি-সংক্রান্ত ঘটনায় সহায়তা, ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্টিং, পেজ রিকভারি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করছে বলে জানা গেছে।

কাজের সমন্বয় ও গুরুত্বপূর্ণ কেসগুলোর তদারকির পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন আবদুল সুবহান খালেদ। এতে নতুনরা বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানান।

সেবা নেওয়া কয়েকজন ব্যবহারকারী জানান, প্রয়োজনের সময় তারা তার কাছ থেকে সহযোগিতা পেয়েছেন। সমস্যা সমাধানের ক্ষেত্রে তার আন্তরিকতা ও সহযোগিতাপূর্ণ আচরণও তাদের কাছে ইতিবাচক লেগেছে।

আবদুল সুবহান খালেদের কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দিক হলো দক্ষ জনবল তৈরি। তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকে ডিজিটাল প্ল্যাটফর্মে কাজের সুযোগ তৈরি করেছেন। ফলে সাইবার সমস্যা সমাধানের পাশাপাশি তরুণদের দক্ষতা উন্নয়নের দিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।

ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের সঙ্গে অনলাইন নিরাপত্তা ও সচেতনতার প্রয়োজনীয়তা বাড়ছে। এ বাস্তবতায় তরুণদের প্রশিক্ষিত করে দায়িত্বশীল ও দক্ষ জনবল তৈরির মাধ্যমে সাইবার ও ডিজিটাল খাতে নিজের কার্যক্রম এগিয়ে নিচ্ছেন আবদুল সুবহান খালেদ।