প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৬ ২০:৪৫ (বুধবার)
বিশ্ব শিক্ষক দিবসে কুলাউড়ায় পাঁচ গুণী শিক্ষককে সংবর্ধনা

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পাঁচ গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ে নির্বাচিত পাঁচজন গুণী শিক্ষককে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

কুলাউড়া মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজমুল হোসেন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদরুজ্জামান সজল, সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, ইয়াকুব-তাজুল মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভট্টো, ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজাতা সরকার, নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনিন সুলতানা ও সহকারী শিক্ষা কর্মকর্তা মো. খোরশেদ আলম।

অনুষ্ঠানে কুলাউড়া উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত পাঁচ গুণী শিক্ষককে সম্মাননা ও ক্রেস্ট দেওয়া হয়।

সম্মাননা পাওয়া শিক্ষকেরা হলেন- কলেজ পর্যায়ে সহকারী অধ্যাপক মো. মাজহারুল ইসলাম, মাধ্যমিক পর্যায়ে সেলিম আহমদ, প্রাথমিক পর্যায়ে মোহাম্মদ মোশের্দ আলম, শিউলি আচার্য ও সোহানা আক্তার চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন।