প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬ ০২:১৭ (বৃহস্পতিবার)
ইমজার সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শিহাবের মায়ের ইন্তেকাল

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মা হুসনবান বিবি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটে (বুধবার দিবাগত রাতে) সিলেটের চিকনাগুল কুহাইঘর এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিনযাবত বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

মরহুমার নামাজে জানাজা বৃহস্পতিবার বাদ জোহর চিকনাগুলের স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সভাপতি মাহবুব রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান।

এক যৌথ শোকবার্তায় ইমজার সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁরা বলেন, একজন মমতাময়ী মায়ের মৃত্যু পরিবার-পরিজনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন।