প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৬ ১৪:০৪ (শুক্রবার)
সিলেটে পৌঁছেছে সৌদিতে নিহ/ত দুই প্রবাসীর মরদেহ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের দুই প্রবাসী আবদুল করিম ও খালিদ আহমদের মরদেহ দেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৩৬ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মরদেহ দুটি। মরদেহ পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বিমানবন্দরের পরিবেশ।

গত ৭ সেপ্টেম্বর সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে আল-খুরমা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। দুজনের বাড়িই কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের লামার তালুক গ্রামে। তারা পরস্পরের প্রতিবেশী ছিলেন।

স্বজনরা জানান, দীর্ঘ তিন বছর পর দেশে ফেরার কথা ছিল তাদের। তবে প্রিয়জনদের কাছে ফিরলেন নিথর দেহে। বিকেলে কানাইঘাট উপজেলার গাছবাড়ির আকুনি মাদ্রাসায় জানাজা শেষে নিজ গ্রামে তাদের দাফন সম্পন্ন হবে।

এদিকে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে দাফন-কাফনের জন্য দুই পরিবারকে ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা রয়েছে।

সট: লোকমান উদ্দিন, চেয়ারম্যান, ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন, কানাইঘাট, সিলেট।