প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৬ ২২:২০ (শনিবার)
বাংলাদেশের মত ধর্মীয় সম্প্রীতির দেশ পৃথিবীর মধ্যে আর কোথাও নেই- বাণিজ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

বাংলাদেশের মত ধর্মীয় সম্প্রীতির দেশ পৃথিবীর মধ্যে আর কোথাও নেই, দ্বিতীয়টি নেই এবং প্রতিবছরের মত এবছর ও শারদীয় দুর্গোৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার সন্ধ্যায়  মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট আয়োজিত  ৩ দিন ব্যাপী আয়োজনের ২য় দিনে  সুবিধাবঞ্চিত মেধাবীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে  একথা বলেন তিনি। 

এসময় তিনি আরো বলেন,  আসন্ন শারদীয় দুর্গোৎসব যাতে নির্বিঘ্নে নিরাপদে সনাতন ধর্মাবলম্বীরা পালন করতে পারে সেজন্য যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার।

মন্ত্রী বলেন, সিলেটের এ মহালয়া উৎসব শুধু সনাতনীদের নয় সামগ্রিক উৎসবে পরিণত হয়েছে। ধর্মের গন্ডি পেরিয়ে একটা আয়োজন সার্বজনীন উৎসবে রুপ নেওয়া অনুষ্ঠানদের প্রধান স্বার্থকতা।

সভা শেষে  প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত ১০৫ জন শিশু কিশোরদের মধ্যে  বৃত্তি প্রদান করা হয়। এর আগে বিভিন্ন ধর্মীয় প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী,  সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী সহ ধর্মীয়,  সামাজিক  ও রাজনৈতিক নেতৃবৃন্দ।