ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ডেইলি শপিং আউটলেট।
রবিবার (১১ অক্টোবর) উপজেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র গোয়ালাবাজারের আর শপিং কমপ্লেক্সে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক ও দি ইসলামিক সোসাইটির সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, ব্যবসায়ী ও গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আনহার আহমেদ, ডেইলি শপিংয়ের সিলেট জোনাল ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তা।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডেইলি শপিং গোয়ালাবাজার আউটলেটের ম্যানেজিং ডিরেক্টর সাফির আহমদ, আব্দুল মুমিন, সমাজসেবক ও তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহেদ আহমদ, আউটলেটের চেয়ারম্যান গোলাম হায়দার, ম্যানেজিং বডির সদস্য মুজিবুর রহমান, মিহসান আহমদ, শাহ লোকমান হোসাইন ও যুবনেতা আব্দুল খালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আউটলেটটির যাত্রা শুরুর মধ্য দিয়ে গোয়ালাবাজারের স্থানীয় ক্রেতাদের জন্য নতুন শপিং সুবিধা যুক্ত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী ও স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।