প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬ ১৪:৪৩ (মঙ্গলবার)
সিলেটের গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ মামলায় একমাত্র আসামীর মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহিত।

সিলেটে কিশোরী মর্জিনা আক্তার ধর্ষন মামলার একমাত্র আসামী আব্দুল্লাহ মিয়ার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

সাক্ষ্য ও শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন সোমবার এই রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর মোস্তাক আহমদ জানান, ২০২২ সালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া গ্রামে ঘটে এই ধর্ষণের ঘটনা। বাড়িতে একা পেয়ে কিশোরী মর্জিনার ওপর নির্যাতন চালান আসামী আব্দুল্লাহ মিয়া।

পরে নির্যাতিতা বাদি হয়ে মামলা দায়ের করেন। বিচার কাজ শেষে প্রায় চার বছর পর মামলার রায় ঘোষণা কর হল।

রায়ে আসামী আব্দুল্লাহ মিয়াকে মৃত্যুদণ্ডের সাথে করা হয়েছে আর্থিক জরিমানাও।