প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৬ ১৯:৪৬ (মঙ্গলবার)
বিশ্বনাথে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সংবর্ধনা পেলেন তিন প্রবাসী

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের উদ্যোগে তিন প্রবাসীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) রাতে বিশ্বনাথ পৌর শহরের প্রাণসী রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সংবর্ধিত তিন প্রবাসী হলেন ফ্রান্সপ্রবাসী ও সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুক্তরাজ্যপ্রবাসী মতিউর রহমান এবং বাহরাইনপ্রবাসী সাইফুর রহমান।

উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী দয়াল উদ্দিন তালুকদার চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মবশ্বির আলী।

সংবর্ধিত অতিথিদের বক্তব্যে আমিনুল ইসলাম, মতিউর রহমান ও সাইফুর রহমান সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে তাঁদের অভিমত তুলে ধরেন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা তারেক আহমদ খজির, সংগঠক তাজেক আলীসহ অন্যরা।

অনুষ্ঠানে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের জন্য দুটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এসব টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলার প্রসার এবং খেলোয়াড়দের উৎসাহ বাড়বে।