ছবি: সংগৃহীত
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার পক্ষ থেকে আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর দাড়িয়াপাড়াস্থ শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরে দরিদ্র অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিশেষ অতিথি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. শরদিন্দু ভট্টাচার্য্য, দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাবিপ্রবির নৃ-বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস।
অনুষ্ঠানে পরিষদের সম্মানিত সকল উপদেষ্টা ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দের যথাসময় উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সিলেট বিভাগীয় শাখার সভাপতি বেণু ভূষণ দাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক কানন কান্তি দাশ ও সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ রায়।