প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৬ ১২:১৮ (বৃহস্পতিবার)
ইস্টার্ন ব্যাংকে চাকরির সুযোগ, বেতন ৩১ হাজার টাকা

ছবি: সংগৃহীত

ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক সম্পন্ন করে ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে চান, এমন প্রার্থীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। ব্যাংকটির এজেন্ট ব্যাংকিং বিভাগে ‘ব্যাংক রিপ্রেজেনটেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে নির্বাচিত প্রার্থীরা মাসে সর্বসাকল্যে ৩১ হাজার টাকা বেতন পাবেন। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ব্যাংক রিপ্রেজেনটেটিভ (ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার), এজেন্ট ব্যাংকিং।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
বেতন: মাসিক সর্বসাকল্যে ৩১ হাজার টাকা।
আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৬।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত

আবেদনকারীদের ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট বা সমমানের পদে ছয় মাস বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে নতুন স্নাতকদেরও আবেদন করতে উৎসাহিত করেছে ব্যাংকটি।

প্রার্থীদের ইংরেজিসহ যোগাযোগে দক্ষতা, পারস্পরিক সম্পর্ক বজায় রাখা ও সমঝোতার সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি দলগতভাবে এবং স্বাধীনভাবে কাজ করার মানসিকতা, অনলাইন প্ল্যাটফর্ম ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারের দক্ষতা প্রয়োজন। দেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতাও থাকতে হবে।

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট পরিদর্শন ও তদারকি, নতুন ব্যবসার সুযোগ তৈরি, গ্রাহক সম্পর্ক উন্নয়ন এবং বিক্রয় কৌশল বাস্তবায়নের দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া ব্যবস্থাপনা তথ্যব্যবস্থা (এমআইএস) ও প্রয়োজনীয় নথির তথ্য সংরক্ষণ এবং আউটলেটের কর্মীদের দিকনির্দেশনা দেওয়াও তাঁদের কাজের অংশ।

ব্যাংকের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, পারফরম্যান্স বোনাস, হাসপাতালে ভর্তি ও মাতৃত্বকালীন সুবিধা, ছুটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। যোগদানের ১৮ মাস পর কর্মদক্ষতা ও শৃঙ্খলার ভিত্তিতে স্থায়ী কর্মী হিসেবে আত্তীকরণের সুযোগ রয়েছে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের ২২ অক্টোবর ২০২৬-এর মধ্যে ইস্টার্ন ব্যাংকের নিজস্ব ক্যারিয়ার পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করা হবে। কোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।