প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৬ ১৩:৪৭ (বৃহস্পতিবার)
সিলেটে ২৪ ঘণ্টায় ২৯ জন গ্রে প্তা র

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ লাখ ৩ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্যসহ ১০টি কম্বল ও ১৫টি শাড়ি উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এসএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, পরোয়ানা ছাড়া গ্রেপ্তার ব্যক্তি, আদালতের সাজাপ্রাপ্ত আসামি এবং মহানগর অধ্যাদেশের আওতায় গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

এদিকে ট্রাফিক পুলিশের অভিযানে ১৩৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৭২টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি।