প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬ ১৫:০৮ (শুক্রবার)
সিলেটে ‘শীর্ষ ছি/ন/তা/ইকারী’ তপু ধরা: আছে ১০টি মা/ম/লা

সিলেট নগরীর রংমহল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, তিনি একজন শীর্ষ ছিনতাইকারী। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, দস্যুতা, ছিনতাই ও চুরিসহ ১০টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শহিদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রংমহল টাওয়ারের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করেন।

গ্রেফতার তপু মিয়া সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের বড়পাড়া এলাকার মৃত টিপু মিয়ার ছেলে। তাঁর মায়ের নাম আছিয়া বেগম। তিনি বর্তমানে সিলেট নগরীর দর্শন দেউড়ী এলাকায় বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।