প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬ ১৫:২৩ (মঙ্গলবার)
সিলেটে এক সিএনজি চালকের ছু/রিকাঘা/তে আরেক চালক খু/ন

সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিন (৩২) নামে এক চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাব উদ্দিন ওই গ্রামের বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কানাইঘাটের সুরইঘাট এলাকায় অটোরিকশার সিরিয়াল নিয়ে শাহাব উদ্দিনের সঙ্গে আরেক চালকের বিরোধ হয়। মঙ্গলবার সকালে এ নিয়ে তাঁদের মধ্যে আবারও বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই চালক শাহাব উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে এক সিএনজিচালক খুন হয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তি একই এলাকার। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।