প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬ ১৯:১০ (মঙ্গলবার)
রাজশাহীতে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের শারদীয় শুভেচ্ছা জানান।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ধর্মসভা পূজামণ্ডপে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং উপস্থিত ভক্ত-পুণ্যার্থীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

এরপর মন্দিরে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মন্দির প্রাঙ্গণে একটি গাছের চারাও রোপণ করেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ অন্যরা।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মন্দির কর্তৃপক্ষ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।