ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ইজারাবহির্ভূত এলাকা থেকে পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন তাহিরপুর উপজেলার বাসিন্দা বাছির (৩৭) ও মোসাদ্দেক (৪৫)।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ বলেন, যাদুকাটা নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
অবৈধ বালু উত্তোলন রোধে স্থানীয় বাসিন্দাদের প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।