ছবি: সংগৃহীত
হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য, খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করণ এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর জগন্নাথপুর উপজেলা শাখার দ্বি বার্ষিক প্রথম সম্মেলন আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে রুবেল মিয়া ভূইয়াকে সভাপতি ও এম শামীম আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকাল ৩.০০ ঘটিকায় জগন্নাথপুর উপজেলার সাত ভাই রেস্টুরেন্টের কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
হাওর ও নদী রক্ষা আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক রুবেল মিয়া ভূইয়ার সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি ওবায়দুল মুন্সী, শাহ্ কামাল।
সভায় বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে অনিয়ম,ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন কমিটির প্রতিনিধিরা এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন, দেশপ্রেমিক ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ।
৩৫ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটিতে সহ-সভাপতি শাহাজাহান মিয়া, হুমায়ুন কবীর চৌধুরী, জুনেদ আহমদ ভুইয়া, কাইয়ূম আহমদ, আলী আকবর, মতিউর রহমান; যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর রহমান; সাংগঠনিক সম্পাদক: রায়হান মেহেদী ও রিয়াজ উদ্দিন; অর্থ সম্পাদক আফাজ্জল আহমদ; বাঁধ বিষয়ক সম্পাদক সাজা চৌধুরী ও সেজুল মিয়া; দপ্তর সম্পাদক জাবেদ নুর; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তৈয়বুর রহমান; শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রোকন আহমদ; তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইমদাদুল হক মিলন; আইন নারী ও শিশু বিষয়ক সম্পাদক রুমন আহমদ; দূর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মজিদ আলী; বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক সম্পাদক রেজু চৌধুরী; নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক সুয়েব আহমদ; হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক আবুল কালাম; মিডিয়া ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আল আমিন হোসেন রাব্বি; নির্বাহী সদস্য আমিনুল ইসলাম, আলী ইমরান, শেখ আল আমিন, রুবেল আহমদ ও এম নুর আলম।