প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬ ১৩:৩২ (রবিবার)
ছবি: সংগৃহীত
রংপুরের গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার উত্তরপাড়া পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গঙ্গাচড়া উপজেলার কচুয়া সরদারপাড়া এলাকার রেজাউল ইসলাম (৫০) ও কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদেকুল ইসলাম (৪০)।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।