প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৬ ২০:৫৩ (রবিবার)
কমনওয়েলথ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে হুমায়ুন কবির

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (২৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে তিনি বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

এদিকে, একই দিন মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে হুমায়ুন কবিরকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়ার তথ্য জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনে হুমায়ুন কবির একজন পূর্ণ মন্ত্রিসভার সদস্যের সমমর্যাদা ও প্রটোকল পাবেন।