বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রোববার (২৫ অক্টোবর) ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এদিন মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান ট্রাইব্যুনালে হাজির ছিলেন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ভার্চ্যুয়ালি হাজিরা দেন।
এর আগে গত ২৩ আগস্ট বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে গ্রেপ্তার দেখান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এর আগে ৯ আগস্ট তাঁকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করা হয়।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী।