প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬ ১২:১০ (সোমবার)
সিলেটে ছাত্রলীগের ওয়ার্ড সহসভাপতি আ/টক

সিলেটের জালালাবাদে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক ওয়ার্ড সহসভাপতিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে জালালাবাদ থানার পুলিশ শিবেরবাজার এলাকার মধুবন নামের একটি দোকানের সামনে থেকে তাঁকে আটক করে।

আটক আলী আহমদ ওরফে আল মামুন (২৫) জালালাবাদ থানার দখড়ী এলাকার কালা মিয়ার ছেলে। তিনি হাটখোলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি।

পুলিশ জানায়, গত ১ আগস্ট সকাল ৭টা থেকে ৮টার মধ্যে জালালাবাদ থানার তেমুখী পয়েন্ট থেকে তেলিবাজার বাইপাস সড়কের অনন্তপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় আলী আহমদ এজাহারভুক্ত আসামি।

এ ছাড়া ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর জালালাবাদ থানায় করা বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক ধারায় করা আরেকটি মামলাতেও তিনি এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।