ছবি: সংগৃহীত
সিলেটের দক্ষিণ সুরমায় ভার্থখলা স্বর্ণালী সংঘের পুনর্গঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গ্রামের মুরব্বি ও যুবসমাজের সম্পৃক্ততা নিশ্চিত করতে প্রায় পাঁচ মাসের প্রচেষ্টায় এ কমিটি গঠন করা হয়। গত ২১ অক্টোবর ২০২৬, বুধবার দক্ষিণ সুরমার নছিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে ভার্থখলা গ্রাম পঞ্চায়েতের বিশিষ্ট মুরব্বি এম মন্তজির আহমদের সভাপতিত্বে এবং মোমেদ উদ্দিন আহমেদের পরিচালনায় সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। স্বর্ণালী সংঘের আহ্বায়ক কমিটির আহ্বানে এ সভার আয়োজন করা হয়।
সভায় পবিত্র কোরআন তিলাওয়াত করেন মাওলানা হারুন। আহ্বায়ক কমিটির পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন কমিটির আহ্বায়ক এস এম শাহজাহান। এ ছাড়া বক্তব্য দেন রেজাউল করিম রেজা, ফরহাদ হোসেন ময়না ও মিজানুর রহমান লিমন। সভায় জানানো হয়, ভার্থখলা গ্রামের সব মুরব্বি ও যুবসমাজের অংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বায়ক কমিটি প্রায় পাঁচ মাস ধরে কাজ করেছে। এ প্রচেষ্টার ধারাবাহিকতায় একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়েছে। সভার সভাপতির পক্ষে পুনর্গঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন মুমেদ উদ্দিন আহমেদ।
উপদেষ্টা পরিষদ: প্রধান উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ মুক্তা। উপদেষ্টা সদস্যরা হলেন-এম মন্তজির আহমদ, শাহ মুজিবুর রহমান জাহাঙ্গীর, মাসুক আহমদ, নানু মিয়া, আহমেদ উল কবির মামুন, ইঞ্জিনিয়ার সিকন্দর আলী, হাজি মনির উদ্দিন, সিরাজুল ইসলাম শিরুল (প্রবাসী), আজমল আলী, মকসুদ আহমদ, মুহিবুর রহমান, বেলাল আহমদ, হুমায়ুন কবির (প্রবাসী), লায়েক আহমদ, ডা. জাকির হোসেন, জাকির হোসেন বরকত, মানিক মিয়া, মেহরাব হোসেন খান, ছানাউর রহমান ছানু, জিয়াউস শামস চন্দন, আলমগীর হোসেন খান ও কবির আহমদ (প্রবাসী)।
কার্যকরী পরিষদ: সভাপতি শাহ মতিউর রহমান শাহজাহান, সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সহসভাপতি খন্দকার মোস্তাকিম কাওছার, মুমিত হোসেন, মির্জা মতিউর রহমান মতি ও মহিউদ্দিন আহমদ দারা। সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহসাধারণ সম্পাদক মোমেদ আহমদ, মিজানুর রহমান লিমন, দুলাল আহমদ, আতিকুর রহমান নবাব, আফরোজ আহমদ, সাহেদুর রহমান সাহেদ ও আছকর খান। সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ময়না, সহসাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান, গোলাম কিবরিয়া আবির, আমিন আহমদ রাজু ও আ. কাদির মোহন। অর্থ সম্পাদক মো. মনজুরুল ইসলাম (সুমন), সহঅর্থ সম্পাদক ছায়েফ উদ্দিন আহমদ ইরাদ। প্রচার সম্পাদক ফাহিম রহমান, সহপ্রচার সম্পাদক আমির জাহান তানভীর, সানোয়ার আহমদ, বাছিত খান, সুহেদ আহমদ ও মির্জা সাব্বির। ধর্মবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সৈয়দ মাহদী হাসান, সহধর্মবিষয়ক সম্পাদক জুলফিকার আলম, হারুনুর রশিদ ও মাওলানা বাবলু আহমদ। সাংস্কৃতিক সম্পাদক শাহ ওবায়দুর রহমান রায়হান, সহসাংস্কৃতিক সম্পাদক মির্জা সাজিদ আহমদ (ঝিনুক), মাসুদ আহমদ, বাপ্পি আহমদ ও সাহেদ আহমদ। আইনবিষয়ক সম্পাদক রেজাউস শামস শুভ, সহআইনবিষয়ক সম্পাদক শাহরিয়ার আহমদ রুবেল ও মনছুর আলম ডেবিড। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আল আমিন রহমান, সহতথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তাজুল ইসলাম। সমাজকল্যাণবিষয়ক সম্পাদক শহিদুল হক তাজিম, সহসমাজকল্যাণবিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন আহমদ, হাবিবুর রহমান পাপ্পু ও মো. আশরাফ আলী। ক্রীড়াবিষয়ক সম্পাদক শাহ এখলাছুর রহমান সুমন, সহক্রীড়াবিষয়ক সম্পাদক সাইফুর রহমান শিপলু, আবির আহমদ, এমাদ খান, সায়মন আহমদ (ইমন) ও আল আমিন আহমদ। ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সহত্রাণবিষয়ক সম্পাদক রায়হান আহমদ, মুর্শেদ আহমদ, কাজী নুরুজ্জামান, আদনান ফেরদৌস বর্ষা ও এনামুল হক সাঈদ। দপ্তরবিষয়ক সম্পাদক এহিয়া ইমন, সহদপ্তরবিষয়ক সম্পাদক সাইদুজ্জামান সাঈদ, ছামি রহমান, আযহারুল ইসলাম শিমুল ও মাজহারুল ইসলাম রুমেল।
কার্যনির্বাহী পরিষদ: সদস্যরা হলেন-শিপল চৌধুরী, কামাল হোসেন, নজমুল হক রাজু, মতিউর রহমান মওলা, সুহেল আহমদ, লিলু আহমদ, এমরান আহমদ হাছান, আমির হামজা শুভ ও মুজাহিদুল ইসলাম জুয়েল। নবগঠিত কমিটির মাধ্যমে ভার্থখলা স্বর্ণালী সংঘের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং গ্রামের মুরব্বি ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত করার প্রত্যাশা সংশ্লিষ্টদের।