সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৪০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে এসএমপি।
পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেটের আদালতে সাজাপ্রাপ্ত আসামি এবং মহানগর অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।
এদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ১৫১টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৯৭টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।