প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৬ ১১:৫৯ (বুধবার)
সিলেটে গ্রেফ/তার ৩৬: শতাধিক যানবাহন আ/টক

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৯৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। অন্যদিকে, ট্রাফিক পুলিশের অভিযানে ১৭২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট মহানগর পুলিশের বিভিন্ন অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মহানগর অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে ১৭২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭১টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ১০১টি যানবাহন আটক করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।