প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬ ০০:৪১ (বৃহস্পতিবার)
ভিজিট ভিসায় যুক্তরাষ্ট্রে যেসব কাজ করা যাবে জানালো দূতাবাস

যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। বিশেষ করে বি-১/বি-২ ভিজিটর ভিসায় কোন ধরনের কার্যক্রমে অংশ নেওয়া যাবে এবং কোন কাজের জন্য আলাদা ভিসা প্রয়োজন, সে বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।

বুধবার (২৮ অক্টোবর) দূতাবাসের প্রকাশিত এক বার্তায় জানানো হয়, বি-১/বি-২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা করা যাবে। তবে দেশটিতে চাকরি বা অন্য কোনো ধরনের কর্মসংস্থানমূলক কাজ করতে হলে সংশ্লিষ্ট কাজের উপযোগী ভিন্ন ক্যাটাগরির ভিসা নিতে হবে।

দূতাবাসের বার্তায় বলা হয়, ‘ভ্রমণের আগে নিয়মকানুন জেনে নিন। বি-১/বি-২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যায়। তবে যুক্তরাষ্ট্রে কাজ করতে হলে আপনার ভিন্ন ধরনের ভিসার প্রয়োজন হবে।’

একই সঙ্গে ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলার ওপর গুরুত্ব দিয়েছে দূতাবাস।

যুক্তরাষ্ট্রের বি-১/বি-২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক আলোচনা ও বৈঠকে অংশ নেওয়ার সুযোগ থাকলেও সাধারণ চাকরি বা স্থানীয় কর্মসংস্থানমূলক কাজে যুক্ত হওয়ার অনুমতি নেই। এ ধরনের কাজের জন্য প্রযোজ্য ভিসা নিতে হয়।

তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার আগে ভিসার ধরন, অনুমোদিত কার্যক্রম এবং সংশ্লিষ্ট শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস।