প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৬ ১২:৪৮ (শুক্রবার)
সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চো/রাই পণ্য জব্দ

সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় কম্বল, গরু, চিনি, দুধ, ফুচকা, প্রসাধনসামগ্রী ও ট্রাকের রিমসহ প্রায় ১০ লাখ ৪৫ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, সোনালীচেলা, ডিবিরহাওর, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির সদস্যরা পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন। জব্দ করা পণ্যের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।