ছবি: সংগৃহীত
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ ২০২৬-এর মূল পর্ব শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর।
সাত দিনব্যাপী মূল পর্বের প্রতিযোগিতা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিযোগিতার মূল পর্বের ফিকশ্চার প্রকাশ করা হয়েছে।


ঢাকার পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রতিদিনের খেলাগুলো অনুষ্ঠিত হবে।
‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ ২০২৬’ শীর্ষক এ প্রতিযোগিতায় অংশ নেবে বাছাইপর্ব পেরিয়ে আসা দলগুলো।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন জানিয়েছে, প্রতিযোগিতার খেলাগুলো উপভোগ করতে ভলিবলপ্রেমী ও ক্রীড়ানুরাগীদের আমন্ত্রণ জানানো হয়েছে।