প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ ১৩:৪৯ (শনিবার)
সিলেটে অন্তঃসত্ত্বা যাত্রীকে লন্ডন যেতে দিলোনা বিমান: চার জনের যাত্রা বাতিল

ছবি: সংগৃহীত

সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীকে পর্যাপ্ত চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় উড়োজাহাজে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি। এ ঘটনায় ওই নারীর পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় যাত্রা বাতিল করেন।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে সিলেট থেকে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন ৪ লন্ডন গামী যাত্রী। তাঁরা চেক-ইন ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পাসপোর্ট চেকিং পয়েন্টে (পিসিইউ) যান।

সেখানে এই পরিবারের এক মহিলা নিজেকে ২৩ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানান। তবে এ অবস্থায় বিমান ভ্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাঁকে ফ্লাইট থেকে অফলোড করে।

এ ঘটনার পর পরিবারের অন্য সদস্যরাও তাঁর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে স্বেচ্ছায় ফ্লাইট থেকে অফলোড হন। ফলে চারজনের কারও ওই ফ্লাইটে লন্ডন যাওয়া হয়নি।

বিস্তারিত আসছে...