এইচএসসি পরীক্ষার ফলাফলে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজে পাসের হার ৯৯ দশমিক ০১ শতাংশ। এ বছর কলেজটি থেকে ১৮৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফল অনুযায়ী, মুরারিচাঁদ কলেজ থেকে মোট ৩০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন। তাঁদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩০৪ জন। উত্তীর্ণ হয়েছেন ৩০১ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৩ জন এবং অনুপস্থিত ছিলেন আরও ৩ জন।
কলেজের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে পাসের হার ৯৯ দশমিক ০১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১৮৮ জন শিক্ষার্থী।
ফলাফল প্রকাশের পর কলেজের পক্ষ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।