প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ ১৫:২০ (শনিবার)
‘সিলেটের এই রেজাল্ট, শিক্ষার্থীদের কর্মের ফল’: পরিদর্শক

সিলেট শিক্ষা বোর্ডের ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল নিয়ে কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, ‘এটাকে আমরা ফলাফল বিপর্যয় বলব না। আমাদের শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয় পরীক্ষার মাধ্যমে। শিক্ষার্থীরা সেশন করার পরে যে পরীক্ষা দিয়েছে, শিক্ষকরা যে মূল্যায়ন করেছেন, সেই মূল্যায়নের পরিপ্রেক্ষিতে আমাদের যে রেজাল্ট এসেছে, এটা শিক্ষার্থীদের কর্মের ফল। 

শনিবার (৩১ অক্টোবর) সকালে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ‘গুণগত মান বৃদ্ধির জন্য বিভিন্ন সেন্টারে ক্যামেরা লাগানো হয়েছে এবং শিক্ষকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে। এর ফলে আমাদের শিক্ষার্থীরা যে যতটুকু পড়াশোনা করেছে, তার পড়াশোনার ভিত্তিতে খাতায় লিখেছে।’ 

উল্লেখ্য, এ বছর সিলেট শিক্ষা বোর্ডে মোট ৭১ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩৬ হাজার ৫৯৭ জন। পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২০৪ জন। অনিয়মিত পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ৭৬০ জন, যাদের মধ্যে পাস করেছে ৮ হাজার ৬৫১ জন।