প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬ ১৮:২৬ (শনিবার)
সিলেটের দুই ইউনিয়নে ফ্যামিলি কার্ডের শুমারি শুরু

ছবি: সংগৃহীত

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ১নং ওয়ার্ড ও অলংকারী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রম শুরু হয়েছে। শুমারি কার্যক্রম চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, যুগ্ম-সম্পাদক কাওসার খান এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বেগম স্বপ্না শাহীন।

খাজাঞ্চি ইউনিয়নে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অন্যদিকে, অলংকারী ইউনিয়নে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

শুমারি কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে ফ্যামিলি কার্ডের আওতাভুক্তির জন্য প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংরক্ষণ করা হবে।