ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৪৯ দশমিক ৮৪ শতাংশ। উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র দুইজন শিক্ষার্থী।
প্রকাশিত ফলাফল তথ্য অনুযায়ী, শান্তিগঞ্জ উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শীর্ষে পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৫৭ দশমিক ৬৬ শতাংশ। উপজেলায় জিপিএ-৫ পাওয়া দুই শিক্ষার্থীই এ প্রতিষ্ঠানের।
অন্যদিকে, ডুংরিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৭ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৫৫ দশমিক ২২ শতাংশ। আব্দুল মজিদ কলেজ থেকে ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ জন উত্তীর্ণ হয়েছে বলে ফলাফলে উল্লেখ রয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৫৪ দশমিক ১১ শতাংশ। সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ জন উত্তীর্ণ হয়েছে। প্রতিষ্ঠানটির পাসের হার ৩২ দশমিক ৩৫ শতাংশ।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা বলেন, জাতীয় প্রেক্ষাপটে শান্তিগঞ্জ উপজেলার এবারের ফলাফল তুলনামূলকভাবে কম হয়েছে। ফলাফলের মানোন্নয়নে শিগগিরই শিক্ষকদের সঙ্গে বসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আমরা কাজ করব।