বাদশাগঞ্জ কলেজ (ছবি:সংগৃহীত)
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল অনুযায়ী, মোট ৭৮৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩০৩ জন। সম্মিলিত পাসের হার ৩৮ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত সিলেট শিক্ষা বোর্ডের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধর্মপাশা কলেজ থেকে ৪৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৩৪ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১৮৫ জন। পাসের হার ৪২ দশমিক ৬৩ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
বাদশাগঞ্জ কলেজ থেকে ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪৩ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ১১৫ জন। পাসের হার ৩৩ দশমিক ৫৩ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকে কেউ জিপিএ-৫ পাননি।
অন্যদিকে, গোলকপুর হাজী এ. হাফেজ উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১০ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন মাত্র তিনজন। পাসের হার ৩০ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকেও কেউ জিপিএ-৫ পাননি।
তিনটি প্রতিষ্ঠানে মোট ৮১৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত থাকলেও পরীক্ষায় অংশ নেন ৭৮৭ জন। অনুপস্থিত ছিলেন ২৬ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে অকৃতকার্য হয়েছেন ৪৮৪ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, তিনটি প্রতিষ্ঠানের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ধর্মপাশা কলেজ। আর সর্বনিম্ন পাসের হার গোলকপুর হাজী এ. হাফেজ উচ্চবিদ্যালয় ও কলেজের।