প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২৬ ১৯:২৪ (সোমবার)
ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার পর প্রথমবার সিলেট আসছেন রিজভী

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আগামীকাল সোমবার (২ নভেম্বর) সিলেট সফরে আসছেন। ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়ার পর এটিই তাঁর প্রথম সিলেট সফর।

তাঁর সিলেট আগমন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সিলেট জেলা বিএনপি। সোমবার বিকেল ৩টায় নগরীর দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক মাহবুব আলম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।