ছবি: সংগৃহীত
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস ও বিডিএস কোর্সে পড়ার সুযোগ দিচ্ছে পাকিস্তান সরকার। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশটির বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২৫ জন বাংলাদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তান সরকারের ‘পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম’-এর আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমবিবিএস কোর্সে ২০টি এবং বিডিএস কোর্সে ৫টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
আবেদনপত্র ও এ বিষয়ে বিস্তারিত তথ্য পাকিস্তানের মিনিস্ট্রি অব ইকোনমিক অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। পূর্ণাঙ্গ আবেদনপত্র আগামী ১৬ নভেম্বরের মধ্যে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনে পাঠাতে হবে।
বিস্তারিত জানুন এখানে।