প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬ ১৮:৩০ (বুধবার)
সিলেটে হলিসিটি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ছবি: সংগৃহিত

সিলেট নগরীর সুবিদবাজারে হলিসিটি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রিন্সিপাল শিলা দেবী।

ভাইস প্রিন্সিপাল মো. একরাম হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ও নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলা শাখার সভাপতি জহিরুল ইসলাম মিশু।

বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৪-এর সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর আহমদ জাকারিয়া, স্কুলের ব্যবস্থাপনা পরিচালক শাহ আহাদ আলী লিটন, বাংলাদেশ সোশ্যাল কালচারাল কমিটি মন্ট্রিয়াল, কানাডার প্রতিষ্ঠাতা সভাপতি সুহেল মিয়া, কবি শামীমা কালাম ও সমাজসেবী নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল ইসলাম মিশু বলেন, হলিসিটি পাবলিক স্কুল দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিশুদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে। তাদের আনন্দের মধ্য দিয়ে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্কুলের অভিভাবক কমিটির সভাপতি গিয়াস উদ্দিন এবং সিনিয়র শিক্ষক কানিজ ফাতেমা, মনিকা সিনহা ও পূরবী নাথ।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।