প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৬ ১৯:৫১ (বুধবার)
এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

ছবি: সংগৃহীত

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ নিয়োগ-২০২৬-এর লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রাথমিকভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন ২ হাজার প্রার্থী।

সোমবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার (Aptitude Test and Viva-voce) ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ২ হাজার জনের তালিকা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উত্তীর্ণ প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট (www.police.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে জানানো হবে।

তালিকা দেখতে ক্লিক করুন।