ছবি: সংগৃহীত
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ ২০২৬-এর মূল পর্বের চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার পুরানা পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের ছয়টি ম্যাচে জয় পেয়েছে এলিট স্পোর্টিং ক্লাব, কোয়ান্টাম ফাউন্ডেশন, ঢাকা স্পোর্টিং ক্লাব, নীল সাগর স্পোর্টিং ক্লাব, পাইওনিয়ার স্পোর্টস ক্লাব ও নবজাতক মজলিস।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগের মূল পর্বের চতুর্থ দিনের খেলায় ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম ম্যাচে এলিট স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে বনানী নবারুন সংঘকে পরাজিত করে। ম্যাচের তিন সেটে এলিট স্পোর্টিং ক্লাবের স্কোর ছিল যথাক্রমে ২৫-২০, ২৫-১৯ ও ২৫-১৮।
দ্বিতীয় ম্যাচে কোয়ান্টাম ফাউন্ডেশন ৩-১ সেটে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবকে হারায়। ম্যাচের সেটগুলোর স্কোর ছিল ২৫-২০, ২৫-১৬, ২৩-২৫ ও ২৫-২০।
তৃতীয় ম্যাচে ঢাকা স্পোর্টিং ক্লাব ৩-০ সেটে মাদারটেক মিতালী সংঘকে পরাজিত করে। সেটগুলোর স্কোর ছিল ২৫-১৫, ২৫-১১ ও ২৫-৯।
চতুর্থ ম্যাচে নীল সাগর স্পোর্টিং ক্লাব ৩-১ সেটে যুব সংঘকে হারায়। ম্যাচের সেটগুলোর স্কোর ছিল ২৫-১৮, ২২-২৫, ২৫-১৮ ও ২৫-২১।
পঞ্চম ম্যাচে পাইওনিয়ার স্পোর্টস ক্লাব ৩-০ সেটে নগর সমাজ কল্যাণ সংঘকে পরাজিত করে। সেটগুলোর স্কোর ছিল ২৫-১১, ২৫-১৬ ও ২৫-১১।
এছাড়া দিনের শেষ ম্যাচে নবজাতক মজলিস ৩-০ সেটে নবোদয় সংঘকে হারায়। ম্যাচের তিন সেটের স্কোর ছিল ২৫-৮, ২৫-১৩ ও ২৫-১৮।
এবারের লিগের মূল পর্বে বাছাইপর্ব থেকে উত্তীর্ণ চারটি দলসহ ঢাকা মহানগরীর মোট ১৩টি ক্লাব ও প্রতিষ্ঠানের ভলিবল দল অংশ নিচ্ছে। মূল পর্বের খেলা আগামী ৭ নভেম্বর পর্যন্ত চলবে।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আবদুল মোমিন সাদ্দাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।