ছবি: সংগৃহীত
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শুক্রবার ৬ নভেম্বর সকাল ৭টায় সিলেট মহানগরীর কোতোয়ালী মডেল থানাধীন জেলরোড থেকে ধোপাদীঘি পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও এর অঙ্গসংগঠনের সিলেট জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল বের করে।
এ সময় পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে একটি বড় ব্যানার, ৫টি ফেস্টুন ও ১৫টি লাল ক্যাপ উদ্ধার করা হয়। পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে।