সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ ৭০ হাজার ৪১০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন বাংলাবাজার, বিছনাকান্দি, প্রতাপপুর ও উৎমা সীমান্ত ফাঁড়ির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করেন।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, বিয়ার, ফেনসিডিল, গরু, রসুন, কম্বল, ফল, টমেটো, আলু, প্রসাধনী, চিপস ও গাড়ির টায়ার। এসব পণ্যের আনুমানিক জব্দমূল্য ১৪ লাখ ৭০ হাজার ৪১০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।