ছবি: সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অন্তত ১০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কোমলমতি শিক্ষার্থীরা রঙ-তুলির মাধ্যমে তাদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ ঘটায়।
এ সময় উপস্থিত ছিলেন বৌলাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আরিফ খান, প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, বিদ্যালয়ের সদস্য মো. সেলিম আহম্মেদ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে জাতীয় দিবস সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সৃজনশীল প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হয়।