প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৬ ১৩:১৩ (রবিবার)
কলেজছাত্রীকে যে অপরাধে গ্রে/প্তা/র করলো পুলিশ

রংপুর নগরীতে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ আফসানা মরিয়ম (১৮) নামে এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর লালবাগ রেলবস্তির বালাপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আফসানা মরিয়ম ওই এলাকার আব্দুল কাইয়ুমের মেয়ে। তিনি হারাগাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আফসানার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশি করে ১২টি প্যাকেটে রাখা ১ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উদ্ধার করা ইয়াবার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে আফসানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।