প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৬ ১৯:২৮ (শুক্রবার)
সিলেটে শব্দদূষণবিরোধী অভিযান, ১১ ট্রাককে জরিমানা

ছবি: এসআরবি-৯

সিলেটে শব্দদূষণ ও পরিবেশদূষণবিরোধী অভিযানে ১১টি ট্রাকের চালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত নগরের শাহপরাণ (রহ.) থানাধীন মুরাদপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯-এর সিপিসি সিলেট ও পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে বিভিন্ন ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন পরীক্ষা করা হয়।

অভিযানকালে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের দায়ে ১১টি ট্রাকের চালককে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

এসআরবি-৯ জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী মোটরযানে অনুমোদিত মাত্রার বেশি শব্দ সৃষ্টিকারী হর্ন স্থাপন ও ব্যবহার নিষিদ্ধ। একইভাবে পরিবেশ সংরক্ষণ আইনে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর কার্যক্রম পরিচালনার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এসব আইন লঙ্ঘনের দায়ে কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এসআরবি-৯ আরও জানায়, জনস্বার্থে পরিবেশদূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।